
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান-এর মৃত্যুতে জয় বাংলা ব্রিগেড পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল এক জননেতা। তাঁর মৃত্যুতে দেশ ও দল একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
”জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”
বিনীত,
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Joy Bangla Brigade
Michigan USA 11-02-2026


আমিন