
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভলগ্নে, যখন জাতি বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে, তখন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
আজ এক বিশেষ ভার্চ্যুয়াল আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। অথচ অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে মিষ্টিসহ আমাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে, যা কেবল অগণতান্ত্রিক নয় বরং রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।”
জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালন করতে গিয়ে গ্রেফতার হওয়া সকল কারাবন্দীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে।
উৎসবের দিনে এবং জাতীয় শোকাবহ ও গৌরবোজ্জ্বল মুহূর্তে এ ধরণের গণগ্রেফতার স্বাধীন বাংলাদেশের চেতনার সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগের কর্মী মিষ্টির মতো যে সকল নেতাকর্মীদের ওপর আরোপিত হয়রানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে।
সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জয় বাংলা ব্রিগেড রাজপথের শক্তি। ভয় দেখিয়ে বা জেল-জুলুমের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিকদের দমানো যাবে না। অবিলম্বে আমাদের ভাইদের মুক্তি দেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
পরিশেষে, জয় বাংলা ব্রিগেড দেশের প্রতিটি শান্তিকামী মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে এবং কারাগারে আটক নেতাকর্মীদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
মোঃ ফকরুল ইসলাম
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, জয় বাংলা ব্রিগেড।
Joy Bangla Brigade
Michigan USA 26-03-2026

