বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে উদ্দেশ্যপ্রোণেদিত ভিত্তিহীন প্লট দুর্নীতি মামলার রায়ের মাধ্যমে সম্মানহানীর অপচেষ্টার বিরুদ্ধে জয় বাংলা ব্রিগেডের তীব্র নিন্দা ও প্রতিবাদ——

দখলদার ইউনুসের নানাবিধ অপকর্মে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা চরমভাবে বিপন্ন; অন্যদিকে দুর্নীতি লুন্ঠনে বাংলাদেশ আজ আবার তলাবিহীন ঝুড়িতে পরিণত হচ্ছে। দেশের এমনতর অরাজকতাময় পরিস্থিতির মধ্যে বিভিন্ন ইস্যুকে আড়াল করতে দেশবাসীর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বারবার মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও তার পরিবারকে বিতর্কিত করার নানাবিধ বাহারি উদ্যোগ নিচ্ছে ফ্যাসিস্ট ইউনুস গং। 

স্মরণাতীতকালের সফল লকডাউনের দিনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষন দেন, ক্যাঙারু কোর্টের তথাকথিত রায়ের দিন তিনি বন্দর ইজারার চুক্তি করেন, ভূমিকম্পের আতঙ্ক না কাঁটতেই কড়াইল বস্তির আগুন লাগানোর ষড়যন্ত্র ধামাচাপা দিতে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার ও নানাবিধ ধারাবাহিকতায়ই তথাকথিত প্লট দুর্নীতির রায় ঘোষণা। এ সকল সুপরিকল্পিত আয়োজন যে বঙ্গবন্ধুকন্যা ও তার পরিবারের চরিত্রহননের উদ্যোগ দেশবাসী তা ভালোভাবেই জানেন।

জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ড.রাব্বি আলম পিএইচডি, মুখপাত্র মেজর এম কবিরুল ইসলাম আকাশ, এডমিনিস্ট্রিটিভ প্রধান মেজর এডভোকেট কামরুল ইসলাম, এবং জয় বাংলা ব্রিগেডের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ তথাকথিত প্লট দুর্নীতির রায় ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা ও তার পরিবারের এমনতর সম্মানহানীর অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা উল্লেখ করেন অবৈধ, অসাংবিধানিক ইউনুস গং তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা ঢাকতে এবং দেশের ৫০ শতাংশ ভোটারকে বাইরে রেখে নির্বাচন আয়োজন সফল করতেই ধারবাহিকভাবে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই উদ্দেশ্যপ্রণোদিত ফরমায়েসী আদালতের রায় তৈরি করা হয়েছে।

তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে লড়াই সংগ্রামের মাধ্যমে অচিরেই এই জঙ্গীবাদী ফ্যাসিস্ট ইউনুস সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে আবার পুনঃমর্যাদায় প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

মেজর মোঃ ফকরুল ইসলাম

প্রচার ও প্রকাশনা সম্পাদক

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়

Joy Bangla Brigade

Michigan  USA  27-11-2025

Please follow and like us:
Pin Share