তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
বাঙ্গালির হৃদয়ে প্রোথিত অক্ষয় স্মৃতির মিনার, ইতিহাসের জাজ্বল্যমান বাতিঘর, স্বাধীনতার আঁতুড়ঘর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য বত্রিশ নম্বরে বারবার হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা এবং প্রতিবাদে জয় বাংলা ব্রিগেডের বিবৃতি

বাঙ্গালির আবেগের কেন্দ্র, স্বাধীনতার আঁতুড়ঘর এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে পুনরায় ও ধারাবাহিক ভাবে হামলা ও ভাংচুরের ঘটনায় জয় বাংলা ব্রিগেড তীব্র নিন্দা এবং অগ্নিগর্ভ প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে ইতিহাসের বিপরীতে পথচলা শকুনদের কখনো মানুষের সমাজে জায়গা হয় না। সমগ্র জাতির ইতিহাসের স্মৃতিচিহ্নকে ধূলিসাৎ করার পরিণাম কখনোই ভালো হতে পারে না।
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, একবার নয়—বারবার, পরিকল্পিতভাবে, জেনে-বুঝে, উদ্দেশ্যমূলকভাবে ধানমন্ডি ৩২-কে টার্গেট করা হচ্ছে। এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বাঙ্গালির ইতিহাস, আবেগ ও আত্মপরিচয়ের ওপর ধারাবাহিক হামলা। যারা বারবার এই পবিত্র স্থানে আঘাত করছে, তারা শুধু একটি স্থাপনায় নয়—বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশের জন্মকথার বীরত্বগাঁথা ইতিহাসের উপর হামলা করছে।
ধানমন্ডি ৩২ বাঙ্গালির হৃদয়ে খোদাই করা এক চিরন্তন স্মৃতি। ভাঙ্গা বাড়িতে যতই আঘাত করা হবে এই স্মৃতি ততই সক্রিয় হবে। এই স্মৃতিতে বারবার আঘাত করার অর্থ জাতির সহনশীলতার সীমাকে চ্যালেঞ্জ করা। ইতিহাস সাক্ষ্য দেয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা আগেও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে; এবারও ব্যর্থ হবে।
জয় বাংলা ব্রিগেড স্পষ্টভাবে ঘোষণা করছে—ধানমন্ডি ৩২-এ পুনঃপুন হামলা মুক্তিযুদ্ধবিরোধী ও গণবিরোধী অপশক্তির চূড়ান্ত ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পুড়িয়েছে বুলডোজার এনে ভাঙ্গা হয়েছে, সেই ভাঙ্গা স্তুপের উপরে আবারও হামলা চালায়। এত বিকৃত মানসিকতা খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার জঙ্গি বাহিনীর। আমরা এই ঘৃণ্য মানসিকতার প্রতি ধিক্কার জানাই। অনাগত সময় অর্বাচীনদের এই আস্ফালনকে কোনোভাবেই বরদাস্ত করবে না।
জয় বাংলা ব্রিগেড মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করছে—ইতিহাস বিকৃতির এই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্মৃতি, আদর্শ ও ধানমন্ডি ৩২-এর মর্যাদা সমুন্নত করতে আমরা ঐক্যবদ্ধ, আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় বাংলা ব্রিগেড
বাংলাদেশ চিরজীবী হোক।
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Michigan USA #19-12-2025

