জয় বাংলা ব্রিগেড এর আহ্বান

চল চল ঢাকা চল

“দোকান পাঠ খুলবে না গাড়ীর চাকা ঘুরবে না”

বাংলাদেশ আওয়ামীলীগ কতৃক ঘোষিত সকল কর্মসূচি পালনের জন্য দলীয় কর্মী সমর্থক সহ সর্বস্তরের দেশপ্রেমিক  জনগণের প্রতি জয় বাংলা ব্রিগেড এর পক্ষ থেকে আহব্বান করছি।

অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট তথাকথিত শাসক মুহাম্মদ ইউনূস কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা-র বিরুদ্ধে অবৈধ “আইসিটি আদালতে” দায়েরকৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদে এবং দেশের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে, জয় বাংলা ব্রিগেড নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছেন—

১৩ নভেম্বর ২০২৫,

বৃহস্পতিবার

“ঢাকা সিটি লকডাউন”

অবৈধ সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে রাজধানী ঢাকায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালিত হবে।

নির্দেশনা:

* অফিস-আদালত, দোকান-পাট, যানবাহন, কলকারখানা বন্ধ রেখে রাজপথে নেমে আসতে হবে।

* অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসকে পদত্যাগে বাধ্য করতে হবে।

* ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর (সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতি) দেশব্যাপী জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

স্লোগান: 

১. শেখ হাসিনার কিছু হলে — সারা বাংলায় আগুন জ্বলবে!

২. অবৈধ আইসিটি আদালত নামক “ক্যাঙ্গারু কোর্ট” বন্ধ করো!

৩. হটাও ইউনূস, বাঁচাও দেশ — শেখ হাসিনার নির্দেশ!

শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই। 

জয় বাংলা ।।  জয় বঙ্গবন্ধু 

বার্তা প্রেরক: জয় বাংলা ব্রিগেড সভাপতি 

ডাঃ রাব্বী আলম পিএইচডি’র পক্ষে 

এম কবিরুল ইসলাম আকাশ 

মূখ্যপাত্র – জয় বাংলা ব্রিগেড

#Stapedownyounus #ComebackSheikhHasina

Joy Bangla Brigade 

Michigan USA # 06-011-2025

Please follow and like us:
Pin Share

3 Replies to “জয় বাংলা ব্রিগেড এর আহ্বান”

Comments are closed.