
১৯৭১ সালের ২৬শে মার্চ—অন্ধকার চিরে উদিত হয়েছিল এক নতুন সূর্যের সম্ভাবনা। আজ সেই মহান স্বাধীনতা দিবস।
যাঁদের ত্যাগে আজ আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছি, যাঁদের বুকের তাজা রক্তে কেনা হয়েছে আমাদের এই প্রিয় মানচিত্র, সেই অকুতোভয় বীর শহীদদের প্রতি ‘জয় বাংলা ব্রিগেড’ জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা।
সাধারণ মানুষ থেকে বীর মুক্তিযোদ্ধা, সবাই মিলে রুখে দাঁড়িয়েছিল শোষণের বিরুদ্ধে। ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে লড়াই করার সেই মন্ত্রই আমাদের আজকের প্রেরণা।ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা এক দেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে ঠিক তখনই আবার হায়েনার দল মাথা চাড়া দিয়ে উঠেছে। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি একটি চিরন্তন দায়িত্ব। জয় বাংলা ব্রিগেড বিশ্বাস করে, শহীদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দেশপ্রেমের যুদ্ধে অবতীর্ণ হতে হবে।
“রক্ত দিয়ে কেনা এই মানচিত্রের মর্যাদা রক্ষায় আমরা আপসহীন।”
সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের লাল-সবুজ শুভেচ্ছা!
জয় বাংলা! ✊ জয় বঙ্গবন্ধু!
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Joy Bangla Brigade
Michigan USA 26-03-2026

