বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি ড. রাব্বি আলম পিএইচডি’র শোক 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।

আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। 

আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সকল সদস্যদের এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।

মোঃ ফকরুল ইসলাম

প্রচার ও প্রকাশনা সম্পাদক 

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় 

Joy Bangla Brigade 

Michigan  USA . 30-12-2025

Please follow and like us:
Pin Share