​প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬স্থান:জয় বাংলা ব্রিগেড জুম প্লাটফর্ম

সংগঠন গতিশীল করার লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা আহ্বান

​সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক জরুরি আলোচনা সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত ১০:৩০ মিনিটে অনলাইন যোগাযোগ মাধ্যম জুম (Zoom) প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হবে।

​উক্ত আলোচনা সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভায় জয় বাংলা ব্রিগেড-এর সকল মেজর, কো-মেজর, ক্যাপ্টেন, কো-ক্যাপ্টেন, আহ্বায়ক,সদস্য সচিবসহ কেন্দ্রীয় কমিটি ও বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রবাসী সকল সংগ্রামী নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

​সংগঠনের নীতি ও আদর্শকে আরও সুসংহত করতে এবং আসন্ন কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামত একান্ত কাম্য।

​সকলের সম্মিলিত উপস্থিতিতে এই আলোচনা সভাকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।

জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি’র

নির্দেশক্রমে,

মোঃ ফকরুল ইসলাম 

প্রচার ও প্রকাশনা সম্পাদককেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিজয় বাংলা ব্রিগেড

Please follow and like us:
Pin Share

One Reply to “​প্রেস বিজ্ঞপ্তি”

Comments are closed.