তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৬স্থান:জয় বাংলা ব্রিগেড জুম প্লাটফর্ম

সংগঠন গতিশীল করার লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’ কেন্দ্রীয় কমিটির জরুরি আলোচনা সভা আহ্বান
সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক জরুরি আলোচনা সভা আহ্বান করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত ১০:৩০ মিনিটে অনলাইন যোগাযোগ মাধ্যম জুম (Zoom) প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সভায় জয় বাংলা ব্রিগেড-এর সকল মেজর, কো-মেজর, ক্যাপ্টেন, কো-ক্যাপ্টেন, আহ্বায়ক,সদস্য সচিবসহ কেন্দ্রীয় কমিটি ও বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড এবং প্রবাসী সকল সংগ্রামী নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
সংগঠনের নীতি ও আদর্শকে আরও সুসংহত করতে এবং আসন্ন কর্মসূচিসমূহ সফলভাবে বাস্তবায়নে আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক মতামত একান্ত কাম্য।
সকলের সম্মিলিত উপস্থিতিতে এই আলোচনা সভাকে সাফল্য মন্ডিত করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে।
জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি’র
নির্দেশক্রমে,
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদককেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিজয় বাংলা ব্রিগেড


জয় বাংলা ✊🇧🇩