
সংযম,সহমর্মিতা ও শান্তির মাস পবিত্র রমজান আমাদের দ্বারে সমাগত।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ‘জয় বাংলা ব্রিগেড’-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রমজান আমাদের শিক্ষা দেয় আত্মশুদ্ধি,ত্যাগ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এই পবিত্র মাসে আমাদের অঙ্গীকার হোক—হিংসা-বিদ্বেষ ভুলে একটি শোষণমুক্ত,অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে পারি।
”রমজানের পবিত্রতা রক্ষা করি,ভ্রাতৃত্বের বন্ধনে সুন্দর সমাজ গড়ি।”
আমাদের প্রার্থনা:
এই রমজান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি। আল্লাহ আমাদের সকলকে সিয়াম সাধনা কবুল করার তৌফিক দান করুন।
শুভেচ্ছান্তে,
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
মুক্তিযুদ্ধের চেতনায় অটল,জনগণের সেবায় নিয়োজিত।
Joy Bangla Brigade
Michigan USA 17-02-2026

