সেনাবাহিনীকে দুর্বল করতে এবার ইউনূসের টার্গেট জেনারেল ওয়াকারউজ্জামান

জয় বাংলা ব্রিগেড এর প্রতিষ্ঠাতা সভাপতি,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা মেজর জেনারেল ড. রাব্বি আলম (পিএইচডি) জয় বাংলা জুম প্লাটফর্মে ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে ইউনূস ও তার অনুগত গোষ্ঠীগুলো।যার সবশেষ উদাহরণ ঢাকার পিলখানায় নৃশংস বিডিআর হত্যাকাণ্ড তদন্তে বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এর তথাকথিত অবৈধ প্রধান উপদেষ্টা ইউনূস এর গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন। ওই প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে সরকারের মেটিকুলাস ডিজাইনে পুরো বিষয়টিকে ঘুরিয়ে আওয়ামী লীগের ওপর চাপানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন,মূলত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে টার্গেট করেই এই প্রতিবেদন। এই অবৈধ সরকার বিশেষ করে জঙ্গী সুদী ইউনূস চাইছেন পশ্চিমা মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতা ছাড়বেন না।আর তার জন্য দরকার সেনাবাহিনীকে দুর্বল করা। কারন সেনাবাহিনীকে দুর্বল এবং বিতর্কিত না করতে পারলে ইউনূস এর পরিকল্পনা বাস্তবায়ন হবে না। তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন,আসুন এই অবৈধ ম্যাটিকুলাস ডিজাইনার মুল ষড়যন্ত্রকারী জঙ্গী গোষ্ঠীর নেতা কুলাঙ্গার নাস্তিক ইউনূস এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। জনপ্রতিরোধ গড়ে তুলুন এবং যার যা কিছু আছে তাই নিয়ে এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে প্রতিহত করুন। আসুন দেশের সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বুকে ধারণ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনা মেনে দুর্বর আন্দোলন গড়ে তুলি।একজনও দেশদ্রোহী (ইউনূস গং) যেন দেশ থেকে পালাতে না পারে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্থতার সহিত দীর্ঘায়ু কামনা করছি।

মেজর মোঃ ফকরুল ইসলাম 

প্রচার ও প্রকাশনা সম্পাদক

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়।

#Bangladesh #BDArmy #BangladeshCrisis #YunusMustGo

Joy Bangla Brigade

Michigan  USA  #02-12-2025

Please follow and like us:
Pin Share

One Reply to “সেনাবাহিনীকে দুর্বল করতে এবার ইউনূসের টার্গেট জেনারেল ওয়াকারউজ্জামান”

Comments are closed.