
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জুয়েলের পরিবারে ঘটে যাওয়া মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
বাগেরহাট জেলা সদর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন জুয়েল-এর প্রতি বর্তমান অসাংবিধানিক ও অগণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের চরম অমানবিক আচরণের ফলে যে অবর্ণনীয় ট্র্যাজেডি ঘটে গেছে, তাতে জয় বাংলা ব্রিগেড গভীরভাবে শোকাহত, স্তম্ভিত এবং ক্ষুব্ধ।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাদ্দাম হোসেন জুয়েলকে বিনা মামলায় দীর্ঘ সময় কারান্তরীণ রাখা হয়েছে। উচ্চ আদালত থেকে বারবার জামিন পাওয়া সত্ত্বেও প্রশাসন তাকে মুক্তি না দিয়ে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। রাষ্ট্রের এই নিপীড়ন মূলক আচরণের ফলেই আজ একটি সাজানো পরিবার ধ্বংস হয়ে গেছে। দীর্ঘদিন কারাবন্দি স্বামীর মুক্তি না হওয়া এবং প্রশাসনের অন্যায্য বাধার মুখে হতাশ হয়ে সাদ্দামের স্ত্রী ও একমাত্র সন্তান যে চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছে,তার দায়ভার সম্পূর্ণ এই অবৈধ সরকার ও স্থানীয় প্রশাসনের। জয় বাংলা ব্রিগেড এই পৈশাচিক ও হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষিতে নিম্নোক্ত দাবি জানাচ্ছে:
সাদ্দাম হোসেন জুয়েলসহ রাজনৈতিক উদ্দেশ্যে আটক সকল নেতাকর্মীকে বিনাশর্তে অবিলম্বে মুক্তি দিতে হবে।
এবং যে সকল কর্মকর্তা আদালতের নির্দেশ অমান্য করে সাদ্দামের মুক্তিতে বাধা সৃষ্টি করেছে,তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী মতাদর্শের পরিবার গুলোকে ধ্বংস করার এই অপরাজনীতি বন্ধ করতে হবে।
”একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আদালতের জামিন পাওয়ার পরও কারামুক্ত হতে না দেওয়া শুধু মৌলিক অধিকারের লঙ্ঘন নয়, বরং এটি পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। সাদ্দামের স্ত্রী ও সন্তানের এই আত্মদান এই সরকারের জুলুমের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে।”
জয় বাংলা ব্রিগেড স্পষ্ট ভাষায় ঘোষণা করছে, এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা সাদ্দাম হোসেন জুয়েলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড
কেন্দ্রীয় কমিটি,
Joy Bangla Brigade
Michigan USA 26-01-2026


এই মর্মান্তিক ঘটনা আমরা কোনদিন ভুলবো না
সমস্ত অপকাণ্ডের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ শুধু সময়ের অপেক্ষা
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।