জয় বাংলা ব্রিগেড এর পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

নতুন বছরের শুভেচ্ছা, আমাদের প্রিয় বাংলাদেশ।

বাংলাদেশের সকল মানুষের জন্য নতুন বছর নিয়ে আসুক অনাবিল সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। বিগত দিনের দুঃখ-গ্লানি মুছে, ভুল-ভ্রান্তি দূর করে বছরটি হয়ে উঠুক সকলের জন্য স্মরণীয়। এই দেশটি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশা ও জাতিসত্তার মানুষের হয়ে উঠুক।

প্রিয় দেশবাসী, যে বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসনে আসীন করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে গেছে, সেই বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব ও মুক্তির সংগ্রামী ইতিহাসকে আজ প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অতীতে যখনই এমন ক্রান্তিকাল এসেছে তখনই এই জাতি যূথবদ্ধ হয়েছে, শ্রেণি-ধর্ম-বর্ণ-ভাষা ও জাতিগত পরিচয় ভুলে সামষ্টিক স্বপ্ন বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের মানুষ চলমান এই দুঃসময়কে আর দীর্ঘতর হতে দিবে না। নতুন বছরেই আমরা তার চূড়ান্ত প্রতিফলন দেখতে পাবো ইনশাআল্লাহ।

প্রাণপ্রিয় দেশবাসী, ২০২৬ সালে আমাদের জাতীয় জীবনে শান্তি ফিরে আসুক; নিরাপত্তা ও সম্প্রীতির মধ্যে প্রতিটি নাগরিকের জীবন উদ্ভাসিত হোক, এই কামনা করে আপনাদের সকলের প্রতি জয় বাংলা ব্রিগেড এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। শুভ নববর্ষ ২০২৬!

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আঁধার কেটে ভোর হোক 

বাংলাদেশ চিরজীবী হোক।

মোঃ ফকরুল ইসলাম

প্রচার ও প্রকাশনা সম্পাদক

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় 

Michigan USA 01-01-2026

Please follow and like us:
Pin Share

One Reply to “জয় বাংলা ব্রিগেড এর পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা”

  1. সবাই কে নতুন বছরের শুভেচ্ছা রইলো
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু

Comments are closed.