অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মব সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ  আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগ,ভ্রাতৃপ্রতিম সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান

অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্রে সন্ত্রাসের অশুভ ছায়া বিরাজ করছে। এই অবৈধ দখলদার গংদের প্রত্যক্ষ মদদে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়ানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন, প্রথম আলো ও ডেইলি স্টার সহ অন্যান্য গণমাধ্যমের কার্যালয়,  ছায়ানট ও উদীচীর মতো প্রগতিশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় (চট্টগ্রাম ও খুলনা), ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী, খুলনা, হবিগঞ্জের পাশাপাশি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় এবং আওয়ামী লীগ, কেন্দ্রীয় ১৪ দল ও মহাজোট নেতৃবৃন্দের বাসভবন সহ বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে গাছে বেঁধে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই অবৈধ দখলদার সরকার একদিকে জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীকে প্রত্যক্ষ মদদ জোগাচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্বাসের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গণগ্রেফতার করছে। এ সকল নারকীয় ও ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে। পাশাপাশি উক্ত কর্মসূচি সফল ও সার্থক করে তোলার জন্য দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

জয় বাংলা 

জয় বঙ্গবন্ধু 

বাংলাদেশ চিরজীবী হোক।

মোঃ ফকরুল ইসলাম

প্রচার ও প্রকাশনা সম্পাদক 

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় 

Joy Bangla Brigade 

Michigan  USA  #23-12-2025

Please follow and like us:
Pin Share