
আজ ২রা এপ্রিল। বাংলার স্বাধিকার আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অবিসংবাদিত সেনানী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভাইয়ের ৭৮তম জন্মদিন। এই শুভক্ষণে জয় বাংলা ব্রিগেড তাঁর স্মৃতির প্রতি জানায় গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে যিনি আমৃত্যু রাজপথে লড়ে গেছেন বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, তাঁর শূন্যতা আজও প্রতিনিয়ত অনুভূত হয়। তিনি শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন দুঃসময়ে দলের দুঃসাহসী এক অতন্দ্র প্রহরী।
”লোভ-লালসা কিংবা কোনো রক্তচক্ষু যাঁকে কখনো দমাতে পারেনি—তিনিই আমাদের নাসিম ভাই।”
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ কিংবা রাজপথের উত্তাল আন্দোলন—কোথাও তিনি কখনো কোনো অপশক্তির সাথে আপস করেননি। তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল রাজপথের লড়াই-সংগ্রামের জীবন্ত ইতিহাস।
নাসিম ভাই, আপনার ত্যাগ ও লড়াইয়ের ইতিহাস এদেশের প্রতিটি রাজপথের ধূলিকণায় অমর হয়ে মিশে আছে। বাঙালির প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে আপনি অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, অনন্তকাল।
জয় বাংলা ব্রিগেড আপনার আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ নিচ্ছে।
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Joy Bangla Brigade
Michigan USA 02-04-2026

