গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা
মোঃ ফকরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি মহিউদ্দিন আহম্মেদ আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
মহিউদ্দিন আহম্মেদ ছিলেন তৃণমূল থেকে উঠে আসা এক জননন্দিত জননেতা। মুন্সীগঞ্জের মাটি ও মানুষের অধিকার আদায়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে আমরা একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক এবং আদর্শবান অভিভাবককে হারালাম।
আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করছি।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাঁদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন।
শোকান্তে,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,
জয় বাংলা ব্রিগেড।
Joy Bangla Brigade
Michigan USA 10-03-2026

