
“ইতিহাসের পাতায় এক অদম্য সাহস ও ত্যাগের নাম আরজু মণি”
আজ ১৫ মার্চ। বাংলার এক মহীয়সী নারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সুযোগ্য সহধর্মিনী শহীদ আরজু মণি সেরনিয়াবাত-এর ৮০তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্টের সেই কালরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটে ধানমন্ডির বাসভবনে স্বামী শেখ মণি’র সাথে তিনিও শাহাদাতবরণ করেন। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ঘাতকের বুলেট তাঁর জীবন কেড়ে নিলেও, বাংলার মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে আছেন তাঁর মমতা, ধৈর্য আর অসীম ত্যাগের মহিমায়।
তিনি ১৫ মার্চ, ১৯৪৭ তারিখে জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন আধুনিক যুব রাজনীতির প্রবর্তক শেখ ফজলুল হক মণি’র সহধর্মিনী এবং তৎকালীন মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠ কন্যা।
বঙ্গবন্ধুর রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হিসেবে তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের এক নীরব সৈনিক। শেখ মণি’র রাজনৈতিক ব্যস্ততার উত্তাল সময়ে তিনি অসীম ধৈর্যের সাথে সংসার আগলে রেখেছিলেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।
বর্তমান বাংলাদেশের রাজনীতির অন্যতম দুই ব্যক্তিত্ব—ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ-এর মহীয়সী জননী তিনি।
”১৫ই আগস্টের সেই বিয়োগান্তক ঘটনায় আমরা হারিয়েছি এক মমতাময়ী মা এবং এক আদর্শিক নারীকে। ঘাতকরা তাকে শারীরিকভাবে হত্যা করলেও তাঁর আদর্শ ও আত্মত্যাগ চিরকাল আমাদের পথ দেখাবে।”আজ এই শুভ ক্ষণে জয় বাংলা ব্রিগেড-এর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ আরজু মণি সেরনিয়াবাতকে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Joy Bangla Brigade
Michigan USA 15-03-2026

