এ.কে.এম মজিবুর রহমানের মৃত্যুতে জয় বাংলা ব্রিগেড এর শোক ও নিন্দা জ্ঞাপন

জয় বাংলা ব্রিগেড মামলার ১৬ নং আসামী পঞ্চগড় নিবাসী আখতারুজ্জামান এর পিতা- এ,কে, এম, মজিবুর রহমান,সাং-মালিগাও,ডাকঘর-রাধানগর,থানা- আটোয়ারী,জেলা-পঞ্চগড় – হৃদক্রিয়া জনিত কারণে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আখতারুজ্জামান বর্তমানে কারাগারে বন্দি আছে,বাবার মৃত্যুতে আক্তারুজ্জামান এর প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হলে অবৈধ ইউনূস সরকারের কালো আইন তাকে প্যারোলে মুক্তি দেননি।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করছি।

মোঃ ফকরুল ইসলাম

প্রচার ও প্রকাশনা সম্পাদক 

জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় 

Michigan USA 10-01-2026

Joy Bangla Brigade

Please follow and like us:
Pin Share