জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিবাদ ও সংহতি প্রকাশ

মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, বাঙালির আশা-আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল এবং দেশের কোটি কোটি মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম তথাকথিত একপাক্ষিক সংসদে নিষিদ্ধ করার হীন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জয় বাংলা ব্রিগেড।
যে দল একটি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে, সেই দলকে নিষিদ্ধ করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকাকে অস্বীকার করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার এক গভীর ষড়যন্ত্র। অসাংবিধানিক ও জনবিচ্ছিন্ন শক্তির মাধ্যমে মহান জাতীয় সংসদকে কলঙ্কিত করে এই ধরনের একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দেশের জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়; এটি বাঙালির আবেগ ও সংগ্রামের নাম। ইতিহাস সাক্ষী আছে, কোনো শক্তির দাপট বা নিষেধাজ্ঞার বেড়াজাল দিয়ে গণমানুষের হৃদয়ে প্রোথিত এই আদর্শকে মুছে ফেলা সম্ভব নয়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এই হীন উদ্যোগ দেশকে এক ভয়াবহ অস্থিরতা ও বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। দমন-পীড়ন চালিয়ে কখনোই স্থায়ী সমাধান সম্ভব নয়, বরং এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে।
বাংলার আপামর জনসাধারণের প্রতি আহ্বান:
দেশ ও দশের ক্রান্তিলগ্নে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ। স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির কোনো রক্তচক্ষু আমাদের দমাতে পারবে না। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণ ও গণতন্ত্রের বিজয় হবেই, ইনশাআল্লাহ।
নিষেধাজ্ঞার শেকল ছিঁড়ে বারবার ফিরে আসবে আলোকবর্তিকা—বাংলাদেশ আওয়ামী লীগ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Michigan USA 09-04-2026


