রুধির রাঙ্গানো রাজপথ

মোঃ ফকরুল ইসলাম

​জুলাই-আগস্টের সেই মেঘলা আকাশ, ষড়যন্ত্রের জাল, থমকে গিয়েছিল চেনা রাজপথ, অস্থির মহাকাল। সেই ক্রান্তির তিমির ফুঁড়ে জাগল সাহসের স্বর, তৃণমূলের প্রাণভোমরায় জাগলেন মেজর জেনারেল রাব্বী আলম ডক্টর।

তিনি দিলেন ডাক— ‘জেগে ওঠো আজ বঙ্গবন্ধুর সেনা’, বাংলার মাটিতে চলবেনা আর কোনো ষড়যন্ত্রের হেনা।প্রতিষ্ঠা হলো ‘জয় বাংলা ব্রিগেড’—প্রতিরোধের এক দুর্গ, নেতা-কর্মীর রক্তে নামলো সাহসের মহোৎসর্গ।

​২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে ৩২-এর সেই স্মৃতি, উজ্জীবিত হলো আবার শাশ্বত এক প্রীতি। তৃণমূলের প্রতিটি কোণ থেকে এলো এক একটি দল, শপথ নিলো রাজপথে তারা দেখাবেই বীরের বল।

​মুজিব সৈনিক সিলেট আর খাউলিয়া ইউনিয়ন জাগে, জয় বাংলা বীর সৈনিকরা নামে লড়াইয়ের অনুরাগে।ধানমন্ডি ৩২ থেকে ধ্বনি ওঠে— ‘আমরা আছি তৈরি’, পরাস্ত হবেই হবে বাংলার মাটিতে অশুভ বৈরী।

​গেরিলা সংগঠন থেকে টিম জয় আর সাইবার ৭১, ডিজিটাল থেকে রাজপথ—সবই যেন এক রণস্থল। রিজার্ভ ফোর্স আর মুজিবিয়ান ব্রিগেডিয়ার এক সুরে, মুক্তির বারতা পৌঁছে দেয় তারা বাংলার ঘরে ঘরে।

​বরগুনা থেকে ঝালকাঠি, কিংবা বহির্বিশ্ব পরিবার, সকলেই আজ এক মোহনায়, ভাঙতে শৃঙ্খল-কার। তৃণমূল শ্রমিক লীগ আর আমরা ৭১ এর সাথী, অন্ধকারের বুক চিরে তারা জ্বালে বিপ্লবের বাতি।

​‘প্রতিবিপ্লব আসবেই’—এই বজ্রকঠিন স্বরে, লড়াই চলছে অনবরত প্রতিটি বালুকণা ফুঁড়ে। রাব্বী আলমের দিকনির্দেশনা, আদর্শের এক শিখা, ইতিহাসের পাতায় আঁকা রবে এই প্রতিরোধের লিখা।

​রক্ত রাঙানো ২৩ এভিনিউ আর ৩২-এর মাটি, দাবি জানায়—মুজিবের আদর্শই চিরন্তন আর খাঁটি। জয় বাংলা ব্রিগেড লড়ছে, লড়বে বীরের দর্পে, বাংলাদেশকে রক্ষা করবেই তারা সকল ষড়যন্ত্রের হূঙ্কারে।

মোঃ ফকরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়

Joy Bangla Brigade Michigan USA 17-01-2026

Please follow and like us:
Pin Share

One Reply to “রুধির রাঙ্গানো রাজপথ”

  1. আমি গর্বিত আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক
    আমি গর্বিত আমি শেখ হাসিনার একজন রিজার্ভ ফোর্স, আমি গর্বিত জয় বাংলা ব্রিগেডের একজন কর্মী
    জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊🇧🇩

Comments are closed.