স্মরণ করছি গণতন্ত্রের আলোকবর্তিকা ও জননেতা জিল্লুর রহমানকে

আজ ৯ই মার্চ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন বিশ্বস্ত সহচর এবং সাবেক মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী।
জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। দলের কঠিনতম সময়ে তিন তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি সংগঠনকে সুসংগঠিত করেছেন। কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি জনগণের অকৃত্রিম ভালোবাসা জয় করেছিলেন। তার ধৈর্য, রাজনৈতিক প্রজ্ঞা এবং অসাম্প্রদায়িক চেতনা আজও আমাদের অনুপ্রেরণা।
এই মহান নেতার জন্মবার্ষিকীতে জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমরা জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
”রাজনীতির মঞ্চে তিনি ছিলেন সততা ও আনুগত্যের এক মূর্ত প্রতীক। সংকটে ও সংগ্রামে তার ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”
মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা— তিনি যেন এই দেশপ্রেমিক জননেতাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন।
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Joy Bangla Brigade
Michigan USA 09-03-2026

