
নাফ নদী এখন আর শুধু একটি সীমান্তরেখা নয় এটি পরিণত হয়েছে বাংলাদেশি নাগরিক হত্যার উন্মুক্ত মঞ্চে। আজ রোববার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্বিচারে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় প্রাণ হারিয়েছে এক নিষ্পাপ বাংলাদেশি শিশু আফনান।
সকাল আনুমানিক ৯টার দিকে মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে নিহত হয় স্থানীয় জসিম উদ্দিনের কন্যা
আফনান (৭)। শিশুটির কোন অপরাধ ছিল না,কোন সীমান্ত লঙ্ঘন ছিল না। তবুও তাকে প্রান দিতে হলো এক প্রতিবেশী দেশের গোলার মুখে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোকন চন্দ্র রুদ্র স্বীকার করেছেন সীমান্তের ওপার থেকেই ছোড়া গুলিতে শিশুটির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
এই ঘটনা কোন বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। টেকনাফের মাটিতে এর আগেও ঝরেছে বাংলাদেশি রক্ত। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে নিহত হয়েছেন আমাদের বোন আফনান। একের পর এক প্রাণহানি প্রমাণ করে এটি একটি চলমান সীমান্ত আগ্রাসন।
গত ছয় মাস ধরে নাফ সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ এলাকার হাজারো মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। শিশুদের স্কুলে পাঠাতে ভয়, নিজ ঘরেও নেই নিরাপত্তা। আজ এই অব্যাহত হত্যার বিচারের দাবিতে কক্সবাজারে রাস্তায় নেমেছে স্থানীয় মানুষ। এটি কোনো রাজনৈতিক নাটক নয় এটি বাঁচার আর্তনাদ, নিরাপত্তা ও মর্যাদার দাবি।
একটি শিশুর রক্তের দায় শুধু সীমান্তের ওপারের ট্রিগার-চাপা হাতেই নয়। এই আগ্রাসন বন্ধে যারা নীরব, ইতিহাস তাদেরও ক্ষমা করবেনা বলে মন্তব্য করে বলেছেন জয় বাংলা ব্রিগেড এর বিশেষ ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি মেজর জেনারেল ড. রাব্বি আলম (পিএইচডি)। তিনি আরো বলেন এই হত্যার দায় দখলদার ইউনূস এর নিতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এই সকল হত্যা ও প্রশাসনের উপর দমন পীড়ন মেনে নিবে না। সাধারণ জনসাধারণকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। এবং উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সাধারণ জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ করেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখপাত্র এম কবিরুল ইসলাম আকাশ, এড. কামরুল ইসলাম, মোঃ ফকরুল ইসলাম,রুহুল তালুকদার, নমিতা খান, জেব-উন-নিছা,আবু হাম্মাদ, শহিদ আকন ও ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ ফকরুল ইসলাম
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জয় বাংলা ব্রিগেড কেন্দ্রীয়
Joy Bangla Brigade
Michigan USA 11-01-2026


আমার সোনার বাংলা আজ ভালো নেই এখন দেখি আগেই ভালো ছিলাম আমরা সবাই