
জয় বাংলা জয় বাংলা ব্রিগেড
জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা
অবৈধ, দখলদার, ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
প্রতিবাদ-বিক্ষোভ-প্রতিরোধ কর্মসূচি ও সর্বাত্মক শাটডাউন সফল করুন
বাংলাদেশের এ ক্রান্তিলগ্নে,জয় বাংলা ব্রিগেড গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ ও খুনি-ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ সংগ্রাম ও ত্যাগ স্বীকারে প্রস্তুত। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় চলমান অপশাসনের চূড়ান্ত পতন ঘটাতে জয় বাংলা ব্রিগেড এর সকল মেজর, কো-মেজর,ক্যাপ্টেন,কো-ক্যাপ্টেন,আহ্বায়ক,সদস্য সচিব,সন্মানিত সদস্যবৃন্দ সহ দেশের সকল গণতান্ত্রিক শক্তি এবং আপামর জনতাকে আহ্বান জানানো হচ্ছে।
কর্মসূচি:
★১৪ ও ১৫ নভেম্বর দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচিতে রাজপথে দুর্বার গতিতে অংশগ্রহণ করুন।
★আগামী ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে ঘোষিত ‘সর্বাত্নক শাটডাউন’ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন।
জয় বাংলা ব্রিগেড এর সকল সাংগঠনিক ইউনিটকে সকল কর্মসূচি সফল করতে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করা হচ্ছে।
ইতোমধ্যে বঙ্গবন্ধুতনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে ঘোষিত ঐতিহাসিক ‘লকডাউন’ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল ও সার্থক করায় জয় বাংলা ব্রিগেড সংগ্রামী দেশবাসী এবং বিশেষভাবে অগ্রণী ভূমিকা রাখা জয় বাংলা ব্রিগেড এর সকল নেতা-কর্মীদের সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন,অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছে। রাজনৈতিক নেতাকর্মী,শিক্ষার্থী,শিক্ষক,চাকুরীজীবী, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অকুণ্ঠ সমর্থনে এই কর্মসূচি প্রমাণ করেছে বাংলার প্রতিটি ঘর আজ খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের দানবীয় শাসনের বিরুদ্ধে অধিকারহারা মানুষের দুর্গে পরিণত হয়েছে।
বাংলাদেশকে এই কলঙ্কিত, গণবিরোধী অপশাসন থেকে মুক্ত করাই আমাদের অপরিবর্তনীয় অঙ্গীকার। ঐক্যবদ্ধ প্রতিরোধ ও যৌথ সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও আইনের শাসনে বিশ্বাসী একটি প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বো।জয় বাংলা ব্রিগেড স্পষ্ট করে বলছে: যত বেশি দমন হবে, ততই প্রতিবাদ ও প্রতিরোধ জোরালো হবে, আর জালিম ইউনূসের দুর্ভেদ্য শাসনের প্রাচীর একে একে ভেঙ্গে পড়বে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডমিনিস্ট্রিটিভ প্রধান
ড.রাব্বি আলম পিএইচডি এ্যাডঃ কামরুল ইসলাম
জয় বাংলা ব্রিগেড জয় বাংলা ব্রিগেড
মুখপাত্রঃ—
মেজর
এম কবিরুল ইসলাম আকাশ
জয় বাংলা ব্রিগেড
প্রেস বিজ্ঞপ্তিঃ
সদস্য সচিব
মোঃ ফকরুল ইসলাম
খুলনা জেলা – জয় বাংলা ব্রিগেড
Joy Bangla Brigade
Michigan USA 13-11-2025

